ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

পঞ্চগড়ে বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, মজুতদারি ও অতিরিক্ত দাম না নিতে সতর্কতা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০২:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ২৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, মজুতদারি ও অতিরিক্ত দাম না নিতে সতর্কতা

রমজানকে সামনে রেখে ইফতারির দোকান ও কাঁচাবাজারে তদারকি; মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পঞ্চগড়ে সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন ইফতারির দোকান, কাঁচাবাজার ও মুদি দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা সুলতানা। অভিযানকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করা এবং মজুতদারি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে যেন কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের মাঝে মাস্ক, ক্যাপ ও গ্লাভস বিতরণ করা হয় এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর হুমায়ুন কবীর, নিরাপদ খাদ্য অধিদপ্তর-এর কর্মকর্তা চয়চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী এবং কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, মজুতদারি ও অতিরিক্ত দাম না নিতে সতর্কতা

আপডেট সময় : ০২:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬