ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

পঞ্চগড়ে তিনদিন পর বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

মো: কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে তিনদিন পর বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবক আল আমিন (৩৬) লাশ তিনদিন পর ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে সাড়ে ৯ টার দিকে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের ভিতরগড় সীমান্ত মেইন পিলার ৭৪৪ এর ৭ নং সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে আবালুপাড়া এলাকায় আল আমিনের মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। গত ০৮ মার্চ শনিবার ভোরে ভারতের ৪৬ ভাটপাড়া বিএসএফ ব্যাটালিয়নের সদস্যদের গুলিতে নিহত হয় আল আমিন। এ ঘটনায় মরদেহ ফেরতসহ প্রতিবাদ জানাতে সোমবার বিজিবি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। ময়না তদন্ত শেষে ভারতের রাজগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের পর মঙ্গলবার রাতে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এসময় ভারতের রাজগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর অনুপম মজুমদার ও বাংলাদেশের তেঁতুলিয়া থানা পুলিশের এসআই নরেশ চন্দ্র দাস, বিজিবি-বিএসএফ সদস্য, নিহত আল আমিনের সুরুজ মিয়াসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তেঁতুলিয়া থানা পুলিশের এসআই নরেশ চন্দ্র দাস বলেন, ভারতে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনদিন পর মঙ্গলবার রাতে বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে আল আমিনের লাশ ফেরত দেয় ভারতীয় পুলিশ। পরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ইউপি সদস্য শামসুদ্দিন এবং শফিকুল ইসলামের মাধ্যমে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে তিনদিন পর বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

আপডেট সময় : ০৬:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫