পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় পঞ্চগড়-ঢামোর সড়কের পাশে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এ কর্মসূচির ধারাবাহিকতায় জেলা পরিষদ পঞ্চগড়ের উদ্যোগে আরও এক হাজার গাছ রোপণের অংশ হিসেবে জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।



















