ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫ বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবন নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু সচেতনতা সভা নালিতাবাড়ী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর নজরদারিতে রুখে দেওয়া হলো অপপ্রয়াস রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১ বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ

পঞ্চগড়ে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রসহ তিন জনের মৃত্যু

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৯:১৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ৪৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রসহ তিন জনের মৃত্যু

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) সকালে জেলা সদরের ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় ঘটনাটি ঘটে। ঈদের আগে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ধাক্কামারা ইউনিয়নের বেংহারি পাড়ার সফিউল ইসলামের ছেলে রব্বানী(৩৫), একই এলাকার লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম (৪৫) ও কলেজ ছাত্র জামিদুল ইসলামসহ ১৪ জনের একটি দল পাশের ফকিরের হাট এলাকায় চুক্তিতে একটি ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। এ সময় ক্ষেতের মধ্যে বিদ্যুতের একটি ছেঁড়া তার পরে ছিল। তখন বিদ্যুত ছিল না। তারা কাজের এক পরযায়ে বিদ্যুত সরবরাহ শুরু হলে কয়েকজন ‍বিদ্যুত শ্পর্শের আক্রান্ত হন। এদের মধ্যে কাছাকাছি থাকায় ঘটনাস্থলে কলেজ ছাত্র জামিদুলের মৃত্যু হয়। সে স্থানীয় একটি কলেজে ১ম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয়দা আহত অবস্থায় উদ্ধার করে রব্বানী, শাহীন ও শাহীনের ভাই জয় ইসলামকে হাসপাতালে নেওয়ার পথেই রাব্বানী ও শাহীনের মৃতু হয়। হাসপাতালে ভর্তির পর জয় ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জয় ইসলাম বলেন, বিদ্যুতের তারটি ক্ষেত্রেই পরে ছিল। তখন বিদ্যুত ছিল না। হঠাত আমার পা ঝিনঝিন করছিল। অন্যরাও বিদ্যুত শক খেয়ে আক্রান্ত হয়েছিল। আমি দৌড়ে এসে বারবার বিদ্যুত অফিসে ফোন দেই। কিন্ত তারা ফোন ধরেনি। পরে অনেকেই ফোন দেয়। এক পর্যায়ে বিদ্যুত বন্ধ করা হলে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আমার ভাই শাহীন ইসলাম সেখানেই ছটফট করছিল।

পঞ্চগড় আধুনিক সদর হাসপালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন, বিদ্যুত শ্পর্শে আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রসহ তিন জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫