ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দু’র্ধর্ষ ডা/কাতি, ৮ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা লুট

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দু’র্ধর্ষ ডা/কাতি, ৮ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা লুট

ওমরাহ পালনে বাইরে থাকায় সুযোগ নেয় দুর্বৃত্তরা; অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি

পঞ্চগড় সদর উপজেলার মফিজার রহমান কলেজের অধ্যক্ষ নুরুল্লাহ’র বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অধ্যক্ষ ওমরাহ পালনে ঢাকায় অবস্থান করায় তার অনুপস্থিতির সুযোগ নিয়ে এ ঘটনা সংঘটিত হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকায় তার নিজ বাড়িতে এ ডাকাতি হয়। দুর্বৃত্তরা প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও আনুমানিক ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ।

পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যক্ষ নুরুল্লাহ ও তার মা ওমরাহ পালনে বিদেশে থাকায় বাড়িতে ছিলেন তার স্ত্রী, দুই শিশু সন্তান ও শাশুড়ি। গভীর রাতে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়ির পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।

ভুক্তভোগীরা জানান, ডাকাতরা শিশুদের গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি ও নগদ টাকার অবস্থান জানতে চায়। একপর্যায়ে ঘরের আলমারি, ড্রয়ার ও আসবাবপত্র তছনছ করে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে যায়।

অধ্যক্ষের স্ত্রী জেদনি আক্তার বলেন, “ঘুমের মধ্যে অনুভব করি কেউ মুখ চেপে ধরেছে। পরে দেখি বাচ্চাদের গলায় ছুরি ধরে আছে কয়েকজন মুখোশধারী। তারা আমাদের চুপ থাকতে বলে এবং সন্তানদের সামনে ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।”

অধ্যক্ষের ভাই মাহমুদ উল্লাহ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়ির সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে।

প্রতিবেশী সানাউল্লাহ বলেন, ডাকাতির পর তিনি ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানা-র উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দু’র্ধর্ষ ডা/কাতি, ৮ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা লুট

আপডেট সময় : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬