ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ জ্যান্ত মাছ সরবরাহে দেশের শীর্ষে রাজশাহী, প্রতিদিন বিক্রি ২০ কোটি টাকার মাছ বাগাতিপাড়ার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে কেউ নেই, হতাশ অভিভাবকরা শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে গোমস্তাপুরে টাস্কফোর্সের সভা বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার লালপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে নতুনভাবে সাজানো হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নাটোরে বিএনপির ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:২০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৩৭৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বিএনপির ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নলডাঙ্গায় যোগদান অনুষ্ঠানে ফুল দিয়ে নবাগতদের বরণ করলেন জামায়াত প্রার্থী ইউনুস আলী

নাটোরে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক যোগদান অনুষ্ঠানে পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতিসহ মোট ১২ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ইস্রাফিল, সাবেক যুবদল নেতা মোঃ খালেদুল ইসলামসহ বিএনপির সক্রিয় ১২ জন নেতাকর্মী।

নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে অধ্যাপক মোঃ ইউনুস আলী বলেন, “আগামী দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে নাটোর সদর ও নলডাঙ্গার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত নাটোর গড়ে তোলা হবে। নাটোর হবে বাংলাদেশের জন্য একটি মডেল জেলা সদর।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী বিজয়ী হলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি উপজেলা উপহার দেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা নায়েবে আমীর অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন খান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আলী আল মাসুদ মিলন, শিবিরের সাবেক নলডাঙ্গা উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বিএনপির ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় : ০৯:২০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬