ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

নাটোরে দেশীয় অ স্ত্র সহ ৬ ডা কা ত গ্রেফতার

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে দেশীয় অ স্ত্র সহ ৬ ডা কা ত গ্রেফতার

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি নীল-হলুদ রংয়ের পিকআপ গাড়ীসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার (১০  জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার পাকুড়তলা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মোকাদ্দেছ (৬০), গোফরেখি মধ্যপাড়ার মৃত ইনসাফ আলীর ছেলে এমদাদুল (৪৫), নওগাঁর মান্দা উপজেলার ঘাটকোর মধ্যপাড়ার মোকলেছুর রহমানের ছেলে মিঠু (২৮), সিরাজগঞ্জের বেলকুটি উপজেলার মেঘুল্লা গ্রামের আব্বাস মন্ডলের ছেলে নাঈম হোসেন (২৮), সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারপাড়ার সাদ্দাম গোছার ছেলে হোসেন আলী (২০), শাহজাদপুর উপজেলার বাগমারা গুচ্ছগ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (২৫)।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাতে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দেশীয় অস্ত্রসহ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রংয়ের পিকআপ গাড়ী, একটি তালা কাটার যন্ত্র, ১টি চাকু, ৩টি লোহার রড, ২টি প্লায়ার্স, ২টি স্ক্র-ড্রাইভার, ২টি স্লাইরেঞ্জ, ২টি হ্যাক্সো-ব্লেড, ১টি ইউপিভিসি পাইপ, ১টি টর্চ লাইট, দড়ি ও ১টি ব্যাগ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে দেশীয় অ স্ত্র সহ ৬ ডা কা ত গ্রেফতার

আপডেট সময় : ১০:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪