ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

নাটোরের বাজারে গুটি আম আসছে ১৫ মে, ২০ মে আসবে লিচু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বাজারে গুটি আম আসছে ১৫ মে, ২০ মে আসবে লিচু!

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরে ১৫ মে থেকে থেকে বাজারে আসবে মৌসুমের গুটি আম। এর পর ২৫ মে গোপালভোগ, ৩০ মে রানী পছন্দ এবং সর্বশেষ ২০ জুলাই আশ্বিনা এবং ২০ আগষ্ট গৌরমতি আম বাজারে আসবে। বৃহস্পতিবার নিরাপদ আম ও লিচু আহরণ সংরক্ষণ ও বাজারজাতকরণে প্রস্তুতিমূলক সভায় ১৫ মে থেকে আম বাজারজাত করার বিষয়টি জানানো হয়।

বৃহস্পতিবার (৯ মে) বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়েছে, আবহাওয়া প্রতিকূল থাকায় এবারে আম লিচু সহ গ্রীষ্মকালীন ফল দেরিতে এসেছে। বাজারে যাতে অপরিপক্ক এবং ভেজাল মিশ্রিত কোনো ফল বিক্রি করতে না পারে সেই জন্যেই কৃষি বিভাগের সমন্বয়ে এই ফল আহরণ সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ে সভা আহবান করা হয়। এর মধ্যে মোজাফর লিচু আহরণ করতে পারবেন ২০ মে থেকে এবং বোম্বাই ও চায়না লিচু ২৭ মে থেকে আহরণ করা যাবে। এছাড়াও ১৫ ই মে গুটি আম, ২৫ মে গোপালভোগ, ৩০ মে রানী পছন্দ, ৩০ মে খিরসাপাত, ৫ জুন লক্ষণভোগ, ১০ জুন বারিআম, ১২ জুন ল্যাংড়া, ২০ জুন মোহনভোগ, ২৫ জুন হাড়িভাঙ্গা ও আম্রপলি, ৩০ জুন ফজলী, ৫ জুলাই মল্লিকা, ২০ জুলাই আশ্বিনা এবং ২০ আগষ্ট থেকে গৌরমতি আম আহরণ ও বাজারজাতকরণ করতে পারবেন আম চাষী, বাগান মালিকসহ আড়তদার ও ব্যবসায়ীরা। এর আগে আম বা লিচু বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় হুঁশিয়ারী করা হয়েছে।
এছাড়া ওই সভায় জানানো হয়েছে জেলার চাষীরা আগামী ২০ মে থেকে মোজাফ্ফর লিচু এবং ২০ মে থেকে বোম্বাই ও চায়না লিচু এবং ২৭ মে থেকে চায়না লিচু আহরণ করা যাবে।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন, উপপরিচালক (উদ্যান) শামছুন্নাহার ভুঞাঁ, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা ইব্রাহিম সহ আম চাষী এবং আড়তদার ও আম ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের বাজারে গুটি আম আসছে ১৫ মে, ২০ মে আসবে লিচু!

আপডেট সময় : ০২:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪