ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

নলডাঙ্গার অভিযুক্ত ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে!

নলডাঙ্গায় (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে! নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন মন্টুর বিরুদ্ধে। শনিবার (১৩ মে) রাতে নির্যাতিত পরীক্ষার্থীর চাচা এস এম মোতাব্বের বাদী হয়ে নলডাঙ্গা থানায় যৌন নিপীড়নের অভিযোগ এনে খাজুরা ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টুকে আসামী করে এ বিষয়ে মামলা দায়ের করেন।

অভিযুক্ত আমজাদ হোসেন মন্টু (৪০) উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে এবং খাজুরা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওর্য়াড সদস্য এবং খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত (১০ এপ্রিল) বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে নির্যাতিত বাড়ি থেকে বের হয়ে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য নলডাঙ্গা সদরে আসার সময় বীরকুৎসা বাজারে অটোরিক্সার জন্য দাড়িয়ে ছিল। এসময় ইউপি সদস্য ও খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন মন্টু তার নিজ কার্যালয়ের ভিতরে ডেকে নিয়ে মেয়েটির মুখের মাক্স খুলে জোর করে চুমু খায় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। পরে মেয়েটি এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে ঘটনাটি পরিবারে সদস্যদেরকে জানায়। ঘটনাটি জেনে পরীক্ষার্থীর চাচা মোতাব্বের বাদী হয়ে শনিবার রাতে ইউপি সদস্য মন্টুকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম মামার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার রাতে ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টুকে আসামী করে মামলা দায়ের করেন। অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে!

আপডেট সময় : ০২:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩