নলডাঙ্গায় চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোর্পদ করে জনতা!
- আপডেট সময় : ০৪:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোর্পদ করে জনতা!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোর্পদ করে জনতা! নাটোরের নলডাঙ্গায় দিন দুপুরে এক এনজিও কর্মকর্তার বাড়িতে চুরি করার সময় চোরকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে থানায় খবর দিয়ে তাকে পুলিশের হাতে সোর্পদ করে জনতা। আটককৃত চোর নাটোর সদরের চকবৈদনাথ এলাকার মৃত আকরাম হোসেনের ছেলে আসলাম (৩৫)।
বৃহস্পতিবার (৪ মে) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব মাধনগর হাজিপাড়া এলাকায় চুরি করার প্রস্তুতি নেয়ার সময় আসলামকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। ওই সময় স্থানীয় জনতা আটককৃত চোরের কাছ থেকে সোনা ও টাকা উদ্ধার করে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, এনজিও কর্মকর্তার বাড়ি ফাঁকা পেয়ে বাড়ীর দেওয়াল বেয়ে ভিতরে প্রবেশ। ওই সময় বাড়ি আশে পাশের লোকজন চোরের উপস্থিতি টের পেয়ে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয় জনতা আটককৃত চোরকে নলডাঙ্গা থানা পুলিশে সোর্পদ করে। আতককৃত চোর আসলামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।




















