নলডাঙ্গায় গৃহবধুকে যৌনহয়রানির অভিযোগে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা!
- আপডেট সময় : ১২:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় গৃহবধুকে যৌনহয়রানির অভিযোগে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় গৃহবধুকে যৌনহয়রানির অভিযোগে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা! নাটোরের নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বক্করের বিরুদ্ধে এক গৃহবধুকে যৗন হয়রানরি অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার (১৯ মার্চ) রাতে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম সোমবার (২০ মার্চ) জানান, উপজেলার নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওর্য়াড কাউন্সিলর আবু বক্কর রোববার বিকেলে সোনাপাতিল গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যান। স্ত্রী বাড়িতে না থাকার সুযোাগে স্ত্রীর প্রতিবেশী ওই গৃহবধুকে বাড়িতে ডেকে নেন। এসময় ওই গৃহবধুকে ডেকে কুপ্রস্তাব দিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করেন কাউন্সিলর। এসময় ওই গৃহবধু নিজেকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে বাড়িতে গিয়ে স্বামীকে ঘটনা খুলে বলেন। এই ঘটনার পর রাত ৯ টার দিকে ওই গৃহবধুর স্বামী আলমগীর বাদী হয়ে কাউন্সিলর আবু বক্কুর কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।




















