ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

নলডাঙ্গায় এক তরুনীকে ধর্ষণ,থানায় মামলা,অভিযুক্তরা পলাতক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় এক তরুনীকে ধর্ষণ,থানায় মামলা,অভিযুক্তরা পলাতক!

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় একটি ইসলামী জালসা থেকে বাড়ি পৌছে দেওয়ার সময় ১৯ বছরের এক তরুনীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩০ বছরের রুবেল হোসেন ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। ১৭ মে শুক্রবার রাতে উপজেলার সেনভাগ এলাকায় নির্জন বাগানে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ১৮ মে রাতে ওই তরুনীর পিতা বাদী হয়ে অভিযুক্ত রুবেল সহ তিন জনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর রোববার ১৯ মে দুপুরে ওই তরুনীকে ডাক্তারী পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত রুবেল হোসেন উপজেলার সেনভাগ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ভিকটিম একই উপজেলার সেনভাগ গুচ্ছগ্রামের বাসিন্দা বলে জনা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ওই তরুনী ও তার এক বান্ধবীর সাথে নলডাঙ্গা উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি ইসলামী জালসা শুনতে যায়। জালসা থেকে তরুনীকে বাড়ি পৌছে দেওয়ার কথা বলে রুবেল হোসেন ও তার দুই সহযোগি ভ্যানযোগে যাচ্ছিল। পথে একটি নির্জন আমবাগানে নিয়ে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে। পরে রুবেলের ওই দুই সহযোগি হত্যার হুমকি দিয়ে তরুনীকে ধর্ষণের চেষ্টা করার সময় চিৎকার দিলে আশে পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

মামলার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, এক তরুনীকে ধর্ষণ করার অভিযোগে রুবেল হোসেন সহ তার দুই সহযোগির বিরুদ্ধে থানায় নারী ও নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভিকটিমের পিতা। নাটোর সদর হাসপাতালে তরুনীর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। মামলার অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় এক তরুনীকে ধর্ষণ,থানায় মামলা,অভিযুক্তরা পলাতক!

আপডেট সময় : ০৬:২১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪