ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় স্কুলের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ, রাতে কাজের অভিযোগ অ/স্ত্র নিয়ে পুঠিয়ার সাবেক মেয়রকে খুঁজতে গিয়ে তা/ণ্ড/বে/র অভিযোগ পুঠিয়ায় প্রকাশ্যে মাদক বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী আরএমপিতে পাঁচ ওসিসহ ১১ পুলিশ কর্মকর্তা বদলি বাগাতিপাড়ায় র‍্যাবের অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল

দেশে প্রথমবারের মত জিআই পণ্য ডিজিটাল পল্লী মেলা হবে সিংড়ায়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে প্রথমবারের মত জিআই পণ্য ডিজিটাল পল্লী মেলা হবে সিংড়ায়!

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের সিংড়ায় ডিজিটাল পল্লী নামের দেশের প্রথম জিআই পণ্য মেলার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই মেলার আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার নাটোরের একটি রেস্তোরায় এক সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এই মেলা আয়োজনের তথ্য জানান ডিজিটাল পল্লীর ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ই-ক্যাব ব্র্যান্ডিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আদনান আহমেদ, ডিজিটাল পল্লীর রাজশাহী অঞ্চলের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান টুটুল প্রমুখ।

বক্তারা বলেন, “গ্রাম থেকে বিশ্বে” এই শ্লোগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী শনিবার নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ডিজিটাল পল্লী: স্মার্ট ভিলেজ এক্সপো ও দেশের প্রথম জিআই পণ্য ভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রনালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই-কমার্স অ্যাসোসিয়েশ অফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে মডেল ই-কমার্স ভিলেজ হিসেবে ডিজিটাল পল্লীর বিভিন্ন কর্মকান্ড, পণ্য ও সেবা তুলে ধরতেই এই আয়োজন।

বাংলাদেশে প্রথমবারের মত জিআই পণ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল পল্লী মেলা। নাটোরের কাঁচাগোল্লাসহ দেশের ২০টি জিআই পণ্যকে দেশব্যাপী আরো জনপ্রিয় করতে এ মেলা আয়োজন করা হচ্ছে। মেলাতে জিআই পণ্য ছাড়াও স্থানীয় উদ্যোক্তা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন বলে বক্তারা বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে প্রথমবারের মত জিআই পণ্য ডিজিটাল পল্লী মেলা হবে সিংড়ায়!

আপডেট সময় : ১১:১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪