ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

দেশের চলমান হত্যা, নৈরাজ্য সহ সকল ধরণের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৫:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চলমান হত্যা, নৈরাজ্য সহ সকল ধরণের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশের চলমান পরিস্থিতিতে চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যা সহ সকল ধরণের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে পঞ্চগড় শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের ডোকরোপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষেরা অংশগ্রহণ করেন। এসময় প্রতিবাদ মূলক বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, সানাউল্লাহ, খুরশেদ মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শাহ পরাণ সুজন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম বেড়ে গেছে। সম্প্রতি ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে জাহেলিয়াত যুগের মত পাথর দিয়ে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

জুলাই আন্দোলনের পর সকল হত্যাকান্ডের বিচার দবি করে বক্তারা বলেন, দেশে নানা ভাবে হত্যাকান্ড ঘটলেও তার দ্রুত বিচার হচ্ছে না। অপরাধীরা নানাভাবে পার পেয়ে যাচ্ছেন। যদি এসব হত্যাকান্ডের দ্রুত বিচার না করা হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের চলমান হত্যা, নৈরাজ্য সহ সকল ধরণের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫