ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫ বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবন নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু সচেতনতা সভা নালিতাবাড়ী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর নজরদারিতে রুখে দেওয়া হলো অপপ্রয়াস রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১ বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ

দেবীগঞ্জে ডাম্প ট্রাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত

কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ২৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে ডাম্প ট্রাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ইসলাম (২৫) নামে এক মেকানিক নিহত হয়েছেন। এ ঘটনায় হাবিব নামে ট্রাকটির চালকেট সহকারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় দেবীগঞ্জ পৌরসভার আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত রুবেল ইসলাম ভোলা সদর উপজেলার রামদাসপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের মো. কালুর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে নীলফামারী জেলার ডোমার উপজেলায় বোনের বাড়িতে থাকতেন এবং সেখান থেকেই মেকানিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর ডোমার উপজেলা থেকে একটি ডাম্প ট্রাক মেরামতের জন্য দেবীগঞ্জের আব্দুলপুর এলাকায় জুয়েল নামে এক মেকানিকের দোকানে আনা হয়। সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত ট্রাকের বডির একটি অংশ পাশের পল্লী বিদ্যুৎ বিভাগের ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে রুবেল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন ট্রাকের সহকারী হাবিব।

এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে ডাম্প ট্রাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত

আপডেট সময় : ০৩:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫