ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

দুর্নীতি যেন আর কেউ না করে, সেই ব্যবস্থা নিতে হবে: পঞ্চগড়ে দুদক কমিশনার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতি যেন আর কেউ না করে, সেই ব্যবস্থা নিতে হবে: পঞ্চগড়ে দুদক কমিশনার

“আগে দেশের সরকার প্রধান থেকে শুরু করে বিচার প্রধান, বায়তুল মোকাররমের খতিব থেকে ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত পর্যন্ত দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবে ছিলো”- এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী। রবিবার (৯ নভেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দুদক কমিশনার বলেন, “একটা দুর্ঘটনা ঘটেছে, এখন আমাদের কাজ হলো সেটাকে সারানো নয়-বরং দুর্নীতি যেন আর কেউ না করে, কোনো কর্মচারী যেন দুর্নীতি করার দুঃসাহস না দেখায়, সেই ব্যবস্থা নিতে হবে।”

তিনি সেবা গ্রহণকারীদের উদ্দেশে বলেন, “সেবা নিতে গিয়ে আর্থিক সুবিধা দেয়ার প্রলোভন দেখাবেন না। এতে দুটো অপকার হয়—একদিকে যার প্রাপ্যতা ছিলো সে বঞ্চিত হয়, অন্যদিকে সেবা প্রদানকারী কর্মচারীর ঈমানটাও নিলামে তোলা হয়।”

কমিশনার আরও বলেন, “আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের সংবরণ করতে হবে। সেবা গ্রহিতাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়—এটা আমরা ভুলে যাই। কখনো কারও হাত মাথায় থাকলে আমরা লাইনচ্যুত হই-হোক সে বড় ভাই, রাজনীতিবিদ বা অন্য কেউ। কিন্তু ভুলে যাওয়া উচিত নয়, একদিন সেই হাত সরিয়ে নেওয়া হবে।”

তিনি বলেন, “আপনাদের যুবক সন্তানেরা জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। এত অভিযোগ আসছে যে, এখন সন্ধ্যা হওয়ার আগেই আমাদের বাড়ি ফিরতে কষ্ট হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।

গণশুনানিতে সরকারি ও বেসরকারি ৪২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৮১টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ১১৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় এবং অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ নিষ্পত্তি করা হয়। জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এ গণশুনানির আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্নীতি যেন আর কেউ না করে, সেই ব্যবস্থা নিতে হবে: পঞ্চগড়ে দুদক কমিশনার

আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫