ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

তেঁতুলিয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ১৬১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
তেঁতুলিয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পত্নীপাড়া এলাকার জমি নিয়ে বিরোধে জেরে সংঘর্ষে দুই পক্ষের ৯ জন আহত হয়েছেন। আহতদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, আব্দুল হাকিম, তার পরিবারের সদস্য সফিকুল ইসলাম, বন্দেজ আলী, সোনাজান ও মরিয়ম। অপর পক্ষের আহতরা হলেন রইস উদ্দিন, রিয়াজ, রহিমা বেগম ও ঠান্ডু।
স্থানীয়রা জানায়, ওই এলাকার আব্দুল মোতালেবেরে পরিবারের সাথে প্রতিবেশি আব্দুল হাকিমের পরিবারের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। বিষয়ে আদালতে একাধিক মামলা করেছে উভয় পক্ষ।

মঙ্গলবার সকালে বিরোধীয় জমিতে চা গাছের চারা রোপন করতে যায় আব্দুল মোতালেবের ছেলে রইস উদ্দিনসহ তার পরিবারের সদস্যরা। এ সময় আব্দুল হাকিম তার পরিবারের লোকজন নিয়ে বাধা দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইপক্ষের ৯ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।

আব্দুল মোতালেব বলেন, আমি ক্রয় করা যে জমি ৫০ বছর ধরে ভোগদখল করে আসছি সেই জমি তারা এখন নিজেদের দাবি করছে। তাদের সাথে আমাদের মামলা চলমান রয়েছে। গত রবিবার হাকিমরা আমার ৭২ শতক জমির চা বাগানের সব চারাগাছ উপড়ে ফেলে। এতে আমার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি। আজ আবার ওই জমিতে আমরা চায়ের চারা রোপন করতে গেলে তারা আমাদের উপর হামলা করে। এ সময় আমার পরিবারের ৪ জন আহত হয়। আমরা তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

আব্দুল হাকিম বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও তারা ওই বিরোধীয় জমিতে চা বাগান করার চেষ্টা করছিল। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা করে। এতে আমিসহ আমার পরিবারের ৫ জন গুরুতর আহত হই। আমরা এখন হাসপাতালে ভর্তি রয়েছি। মূলত তারা অন্যায়ভাবে জমিটি তাদের দাবি করছে। আমাদের কাছে সব ধরণের কাগজপত্র রয়েছে। এমনকি তারা সম্প্রতি দুইটি মামলা করলেও আদালত তা খারিজ করে দেয়। ওই জমিতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। তারপরও তারা জমি দখলের পায়তারা করছে। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, দীর্ঘদিন ধরেই উভয়পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। আবারো জমি নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের অনেকেই আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

আপডেট সময় : ০২:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২