ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

তানোরে ইউপি সদস্যর সালিশ বাণিজ্যের অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোর-সংগৃহিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরে ইউপি সদস্যর সালিশ বাণিজ্যের অভিযোগ!

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
তানোরে ইউপি সদস্যর সালিশ বাণিজ্যের অভিযোগ! রাজশাহীর তানোরে এক ইউপি সদস্যর (মেম্বার) বিরুদ্ধে সালিশ বাণিজ্যর অভিযোগ উঠেছে। ভিকটিম পরিবার থানায় অভিযোগ করতে চাইলেও মেম্বার রেজাউল ইসলাম করতে দেননি।এদিকে মেম্বার রেজাউল ইসলামের নেতৃত্ব ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রাম্য সালিশে মাত্র ৩৫ হাজার টাকা জরিমানা, কানধরে ওঠবস ও নাকখত দিয়ে অভিযুক্তকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন।
উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) যোগীশো গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিকে কথিত সালিশের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরুচোক নানা গুঞ্জন। কেউ কেউ বলছে এর আগেও মাইনুল একাধিক ঘটনা ঘটিয়ে জরিমানা দিয়ে রক্ষা পেয়েছে এবারো সে রক্ষা পেলো? কেউ বলছে ঘটনা না ঘটলে সালিশ কেনো, আর সালিশে জরিমানার নামে বাণিজ্য কেন?

স্থানীয়রা জানান, যোগীশো গ্রামের মানিক উদ্দিনের পুত্র মাইনুল ইসলাম গত বৃহস্প্রতিবার দিবাগত রাতে বাড়িতে একা পেয়ে প্রতিবেশীর স্ত্রীকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে ঢুকে। এ সময় ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা এসে মাইনুলকে আটক করে বিচারের জন্য ইউপি সদস্য রেজাউল ইসলামের হাতে সোপর্দ করেন। কিন্তু পরের দিন শুক্রবার বিচারের কথা বলা হলেও সকালে বাড়িতে তালা দিয়ে মাইনুল পালিয়ে যায়। কয়েকদিন পর বাড়ি ফিরে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫জুন সোমবার দিবাগত রাতে ইউপি সদস্য রেজাউল ইসলামের নেতৃত্বে অভিযুক্ত মাইনুলের ভাই জিল্লুর রহমানের বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে অভিযুক্ত মাইনুলের ৩৫ হাজার টাকা জরিমানা, কানধরে ওঠবস ও নাকখত দিয়ে তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়। এছাড়াও বিবিধ খরচ বাবদ আরো ১৫ হাজার টাকা আদায় করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য রেজাউল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সমাজের সম্মান রক্ষায় ছোটখাটো ঘটনায় বিচার করতে হয়। তিনি বলেন, ধর্ষণের চেষ্টা নয় গভীর রাতে সে প্রতিবেশীর জানালায় উঁকিঝুঁকি দিয়েছিল মাত্র। তিনি বলেন, সালিশ বৈঠকে ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আর জরিমানা আদায়ের অভিযোগ সঠিক নয়।

এবিষয়ে জিল্লুর রহমান বলেন, গভীর রাতে প্রতিবেশীর জানালায় উঁকি দেয়ার অভিযোগে সালিশ বৈঠক বসে। শুনছি জরিমানা হয়েছে তবে জরিমানার টাকা কি হয়েছে সেটা বিচারকগণ বলতে পারবে, তিনি সেখানে ছিলেন না। এবিষয়ে জানতে চাইলে চাইলে মাইনুল ইসলাম বলেন, তার কিছু বলার নাই কিছু জানার থাকলে মেম্বার রেজাউল ইসলামের সঙ্গে কথা বলতে হবে। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, এমন ঘটনা তার জানা নাই।তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া
হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে ইউপি সদস্যর সালিশ বাণিজ্যের অভিযোগ!

আপডেট সময় : ০৮:২৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩