ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু রাজশাহীতে আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকার স্বপ্ন উদ্যোক্তা সাগরের পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার রাণীশংকৈলে আধুনিক প্রযুক্তিতে আলুর ফলন বাড়াতে ব্র্যাক সীডের কর্মশালা

জাতীয় নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেননি কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেননি কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিবন্ধিত ২০৪ বন্দীর ভোট গ্রহণ সম্পন্ন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও এনামুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেননি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা স্বেচ্ছায় ভোট প্রদান থেকে বিরত থেকেছেন।

কারা সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এ দুই সাবেক সংসদ সদস্য বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। এর মধ্যে আসাদুজ্জামান আসাদ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) এবং এনামুল হক রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

কারা কর্তৃপক্ষ তাদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ ও প্রস্তাব দিলেও তারা তা গ্রহণ করেননি বলে জানা গেছে।

কারা কর্তৃপক্ষ জানায়, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে গড়ে প্রায় ২ হাজার ৬০০ বন্দী থাকেন। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছিলেন ২৭৩ জন বন্দী। যাচাই-বাছাই শেষে নাম, ঠিকানা ও সংসদীয় আসন সঠিক থাকায় ২০৪ জনের নামে ব্যালট পাঠানো হয়। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শেষে শনিবার বিকেল পর্যন্ত তাদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং ব্যালটগুলো পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে নাম নিবন্ধনের পর ৩২ জন বন্দী জামিনে মুক্ত হওয়ায় তাদের ভোট গ্রহণ সম্ভব হয়নি। কারা সূত্র আরও জানায়, কারাগারের বন্দীদের প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি এবং বাকি অর্ধেক বিচারাধীন মামলার হাজতি। দীর্ঘদিন বন্দী থাকার কারণে অনেকেই ভোটার তালিকাভুক্ত নন। এছাড়া পোস্টাল ব্যালটে নাম নিবন্ধনের পর জামিনে মুক্ত হলে বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ না থাকায় অনেক বন্দী নিবন্ধন করেননি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, “আমরা সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। যারা ইচ্ছুক ছিলেন তারা নাম নিবন্ধন করেছেন। সাবেক দুই এমপি নিজেরাই ভোট দিতে চাননি। কাউকে জোর করার সুযোগ নেই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেননি কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল

আপডেট সময় : ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬