ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

চারঘাটে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক গ্রেফতার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:০২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চারঘাটে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক গ্রেফতার

রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাটখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিশু আলী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটখালী গ্রামের জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় ওই বিরোধের জেরে জালাল উদ্দিনের ছেলে বাবর আলী (৩০) ও রবিউলের ছেলে জিশু আলীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বাবর আলী ছুরি বের করে জিশুর বুকে উপর্যুপরি আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় জিশুকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই বাবর আলী পালিয়ে যায়। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, “অভিযুক্ত বাবর আলীর বাবা জালাল উদ্দিন ও নিহত জিশুর দাদা রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা চলছিল।”

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক গ্রেফতার

আপডেট সময় : ০৫:০২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫