ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙ্গামাটিতে তিন দিনের বৈসাবী উৎসবের সূচনা

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙ্গামাটিতে তিন দিনের বৈসাবী উৎসবের সূচনা

বিজু, বৈসু ও সাংগ্রাই ঘিরে পাহাড়জুড়ে উৎসবের আমেজ

রাঙ্গামাটিতে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী উৎসব বিজু, বৈসু ও সাংগ্রাই তথা বৈসাবী উৎসব শুরু হয়েছে। কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্যদিয়ে তিন দিনব্যাপী এই উৎসবের সূচনা করা হয়।

উৎসবকে কেন্দ্র করে পাহাড়জুড়ে বইছে আনন্দের বন্যা। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ ভোর থেকেই নানা আয়োজনে অংশ নেন।

রোববার ভোরে কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। পাহাড়ি নারীরা বাগান থেকে ফুল ও নিমপাতা সংগ্রহ করে হ্রদের তীরে জড়ো হন। তারা প্রার্থনা করেন, যেন পুরনো বছরের সব গ্লানি, দুঃখ-কষ্ট ও অশুভ শক্তি দূর হয়ে নতুন বছর শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।

গ্রামের তরুণ-তরুণীরাও ভোরে ফুল ভাসানোর মাধ্যমে উৎসবের আনন্দে শামিল হন।

১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির দিনকে ‘মুল বিজু’ হিসেবে পালন করা হয়। এদিন ঘরে ঘরে ঐতিহ্যবাহী খাবার ‘পাঁজন’ রান্না করা হয় এবং অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এরপর আগামী ১৫ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে বৈসাবী উৎসবের সমাপ্তি ঘটবে।

উৎসবকে কেন্দ্র করে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙ্গামাটিতে তিন দিনের বৈসাবী উৎসবের সূচনা

আপডেট সময় : ০৭:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬