ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

কাতার বিশ্বকাপই কি তাদের শেষ বিশ্বকাপ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২ ২২৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতার বিশ্বকাপই কি তাদের শেষ বিশ্বকাপ?

স্পোর্টস নিউজ ডেস্কঃ
কাতার বিশ্বকাপই কি তাদের শেষ বিশ্বকাপ? কাতার ফুটবল বিশ্বকাপ’র বাকি মাত্র ছয় মাস। অধীর আগ্রহে ফুটবল বিশ্ব অপেক্ষা করছে বিশ্বমঞ্চে তাদের নিজ নিজ প্রিয় খেলোয়াড়দের খেলা উপভোগ করার জন্য। কিন্তু মেসি-রোনালদো ভক্তদের কিছুটা হলেও বিষাদের ছায়া ভর করেছে। তার কারণটা হচ্ছে, এই আধুনিক বিশ্বের সেরা দুই তারকা আর্জেন্টাইন লিওনেল মেসি ও পর্তুগীজ ক্রিস্টিয়ানো রোনালদোর এটাই শেষ বিশ্বকাপ।

ক্যারিয়ারে এখনো বিশ্বকাপের ট্রফিটি হাতে নিতে পারেনি এই দুই সুপারস্টার। এটিই তাদের সামনে বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ।

২০১৮ এর বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা উপহার দিয়ে মেসি-রোনালদোর মাঝে বৈশ্বিক তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন কিলিয়ান এমবাপ্পে। বর্তমানে যদিও পিএসজিতে মেসি-এমবাপ্পে একে অপরের সতীর্থ। তবে ওই ফুটবল বিশ্বকাপ আসরে শেষ ১৬ তে আর্জেন্টিনাকে বিদায় করে মেসিকে টপকে গিয়েছিলেন এমবাপ্পে।

মেসি ও রোনালদো একে অপরের সাথে ব্যালন ডি’অরের ১৩টি ট্রফির মধ্যে ১২টি ভাগ করে নিয়েছেন, এর মধ্যে মেসি নিয়েছেন সর্বোচ্চ সাতটি। উভয়ই আঞ্চলিক সর্বোচ্চ টুর্নামেন্টের শিরোপা নিজ নিজ দেশকে উপহার দিয়েছেন। কিন্তু কখনই বিশ্বকাপের শিরোপা জিততে পারেননি।

কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে মেসির পঞ্চম বিশ্বকাপ। ২০০৬ সালে জার্মান বিশ্বকাপে অভিষেকে যখন তিনি গোল করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ১৮। তার নেতৃত্বে ২০১৪ সালে আর্জেন্টিান বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। যদিও জার্মানীর কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয়।

সৌদি আরবের বিপক্ষে আগামী ২২ নভেম্বর আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের সময় মেসির বয়স ৩৫ পার হয়ে যাবে।

গত মার্চে মেসি বলেছিলেন, ‘বিশ্বকাপের পর বেশ কিছু বিষয় আমাকে পুর্নবিবেচনা করতে হবে। আশা করছি, সবকিছু ভালভাবেই সম্পন্ন হবে। তবে অবশ্যই অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে।

এদিকে রোনালদো খেলেছেন চারটি বিশ্বকাপ। গত বছর আন্তর্জাতিক গোলের তালিকায় ইরানের আলি দেইকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন তিনি। কিন্তু বিশ্বকাপের নক আউট পর্বে কখনই গোল করতে পারেননি।

বছরের শেষে পর্তুগীজ এই অধিনায়ক ৩৮ বছরে পা রাখবেন। তারপরও শারিরীক ফিটনেসের দিক থেকে তিনি অনেককে পিছনে ফেলেছেন। এবারের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ২৪ গোল। এটাই তার শেষ বিশ্বকাপ কিনা- এমন প্রশ্নের উত্তরে রোনালদো বলেছিলেন, ‘এটা সম্পূর্ণ আমার নিজস্ব সিদ্ধান্ত, আর কারো না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাতার বিশ্বকাপই কি তাদের শেষ বিশ্বকাপ?

আপডেট সময় : ০৯:৪৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২