ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

এনবিআর এর সংষ্কার কর্মসূচীর কারণে বাংলাবান্ধায় আটকা পড়ে ১৪৮ ট্রাক ভূটানী পাথর

মোঃ কামরুল ইসলাম কামু, প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৭:২১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনবিআর এর সংষ্কার কর্মসূচীর কারণে বাংলাবান্ধায় আটকা পড়ে ১৪৮ ট্রাক ভূটানী পাথর

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মসূচীতে কর্মবিরতি পালন করছে বাংলাস্থলবন্দরে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীগন। এর কারণে ছাড়পত্র না পেয়ে আনলোডের অপেক্ষায় ইয়ার্ডে আটকা পড়ে আছে ট্রাকগুলো। এতে বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। অপেক্ষায় থাকতে দেখা গেছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের।

শনিবার (২৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি জানান, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ বন্দর দিয়ে বাংলাদেশের কোন পণ্য রপ্তানি হয় নি। তবে ভুটান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে ১৪৮ টি বোল্ডার পাথর বোঝাই ট্রাক। এদিকে বন্দরের কাস্টমস কর্তৃপক্ষের কর্মবিরতি পালন করায় ট্রাক গুলো কোন ছাড়পত্র বা ক্লিয়ারেন্স পায় নি। তাই শনিবার আমদানি হওয়া কোন ট্রাক আনলোড বা এক্সিট হচ্ছে না আজ। যদি রবিবার (২৯ জুন) তাদের কর্মবিরতি না থাকে তবে কার্যক্রম আবারো স্বাভাবিক হবে। আর যদি কর্মবিরতি চলে তাহলে তো আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে থাকবে।

বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি রপ্তানি কারক ও সিএন্ডএফ এজেন্টরা জানান, শনিবার সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত কাস্টমস বিভাগের কর্মকর্তাদের কর্ম বিরোধের কারণে আমদানি রপ্তানি কার্যক্রম স্থগিত ছিল। এতে সারাদিন ধরে তাদের অলস সময় কাটে। তবে রবিবার যদি একই অবস্থা চলে এতে ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা। এমনিতেই বাংলাবান্ধা স্থলবন্দর ভারতীয় নানা ইস্যুতে আমদানি রপ্তানি কার্যক্রমে ভাটা পড়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ। এখন এনবিআরের কর্ম বিরতিতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাবান্ধা স্থল বন্দরের এক রাজস্ব কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরে কর্মবিরতি পালন করছেন তারা। শনিবার সকাল নয়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত তাদের কর্ম বিরতি চলে। তবে কর্মবিরতি প্রত্যাহারের কোন ঘোষণা না এলে রবিবারও তাদের এই কর্ম বিরতি চলতে পারে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনবিআর এর সংষ্কার কর্মসূচীর কারণে বাংলাবান্ধায় আটকা পড়ে ১৪৮ ট্রাক ভূটানী পাথর

আপডেট সময় : ০৭:২১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫