ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকার জন্য ভাগ্নের শখের সাইকেল চুরি, বোনের মামলায় গ্রেপ্তার ভাই লালপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, দুই সহযোগী পলাতক বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই সহোদরের মাথা ফাটানোর অভিযোগ, থানায় মামলা সমান অধিকারের ভিত্তিতে উন্নয়নের অঙ্গীকার- নাটোরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ে হুইপ দুলু ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে বাগাতিপাড়ায় তৌহিদী জনতার বিক্ষোভ, শিমুল কর্মকারের সর্বোচ্চ শাস্তির দাবি লালপুরে রহস্যজনকভাবে দুই ভাইয়ের মৃত্যু, বাবাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে টেন্ডার ছাড়াই উন্নয়নকাজ বাস্তবায়নের অভিযোগ বোদা ইউএনওর বিরুদ্ধে পঞ্চগড়ে ২৭ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিবারের গুরুতর অভিযোগ সংবাদ প্রকাশের পরই শুরু ভাঙা কালভার্টের সংস্কার, স্বস্তি ফিরছে বাগাতিপাড়ার ১০ গ্রামের মানুষের জীবনে স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, এলাকায় চাঞ্চল্য

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে বাগাতিপাড়ায় তৌহিদী জনতার বিক্ষোভ, শিমুল কর্মকারের সর্বোচ্চ শাস্তির দাবি

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ১১:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

Bagatipara protest news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে বাগাতিপাড়ায় তৌহিদী জনতার বিক্ষোভ, শিমুল কর্মকারের সর্বোচ্চ শাস্তির দাবি

ইসলাম ধর্ম ও পবিত্র মক্কা-মদিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিমুল কর্মকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা। সমাবেশ থেকে অভিযুক্তের বিচার নিয়ে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা আপসের চেষ্টা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে উপজেলার দয়ারামপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পার্শ্ববর্তী লালপুর উপজেলার ধুপইল বাজার প্রদক্ষিণ করে পুনরায় দয়ারামপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন দয়ারামপুর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি নাহিদুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সহ-সেক্রেটারি সৈয়দ আতিকুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি ও ফুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আহাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আহাদ, সংগঠনটির গুরুদাসপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি তৌহিদ বিন আজহার এবং বাগাতিপাড়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার।

বক্তারা বলেন, ইসলাম ধর্ম, মহানবী (সা.) এবং ইসলামের পবিত্র স্থানগুলো নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতীতেও এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, অভিযুক্ত শিমুল কর্মকারকে গ্রেপ্তার করা হলেও স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে বিচার প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হলে এবং দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা জানান, অভিযুক্ত শিমুল কর্মকার গুরুদাসপুর পৌরসভার গুরুদাসপুর মহল্লার বাসিন্দা নবীন কর্মকারের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং সপরিবারে সেখানে বসবাস করেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই রাতে শিমুল নামে একটি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র মক্কা ও মদিনার কয়েকটি ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ৫ জুলাই দিবাগত রাতে ঢাকার নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে বাগাতিপাড়ায় তৌহিদী জনতার বিক্ষোভ, শিমুল কর্মকারের সর্বোচ্চ শাস্তির দাবি

আপডেট সময় : ১১:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬