ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জুয়েলারি ব্যবসায়ীর ওপর হা’মলা, স্বর্ণালংকার ও টাকা লুট; আটক ১ গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর মান্দায় গো’বর ফেলা নিয়ে বিরোধ, লা’ঠির আ/ঘাতে আহত ১ মহাদেবপুরে ইটভাটা মালিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড়ে বৃষ্টিতে টমেটোর ক্ষতি, দামে কিছুটা স্বস্তি কৃষকদের পবার টিসিবি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পণ্য পুড়ে ছাই রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান

আর কত মার খেলে সু-বিচার পাবো? ঠাকুরগাঁওয়ে মানববন্ধনে কলেজ শিক্ষকরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে

কলেজ শিক্ষকদের মানববন্ধন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর কত মার খেলে সু-বিচার পাবো? ঠাকুরগাঁওয়ে মানববন্ধনে কলেজ শিক্ষকরা!

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আর কত মার খেলে সু-বিচার পাবো? ঠাকুরগাঁওয়ে মানববন্ধনে কলেজ শিক্ষকরা! ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে নামধারী কিছু ছাত্র-সন্ত্রাসীর বিরুদ্ধে কলেজ ভাঙচুর ও চাঁদার দাবিতে শিক্ষকদের মারধরের অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দেশব্যাপী কর্ম-বিরতির ডাক দিলে আজ রবিবার (১২জুন) ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিটির শিক্ষকরা বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী কর্ম-বিরতি ও মানববন্ধন পালন করেন।

মানববন্ধনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিটির সভাপতি, অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল জলিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি, উপাধ্যক্ষ প্রফেসর জিন্নাতুন নাহার, সাধারণ সম্পাদক, সহযোগী অধ্যাপক মো: মাহামুদ হাসান ও সহযোগী অধ্যাপক মো: রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, আমরা শিক্ষক মানুষ। লাঠিশোঠা নিয়ে রাস্তায় নামতে পারিনা। তাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চাই। গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা ঠাকুরগাঁও সরকারি কলেজ মানববন্ধন করছি। নামধারী কিছু ছাত্র-সন্ত্রাসীর হুমকির কারণে আমরা অনিরাপদ বোধ করছি। শিক্ষক জাতির মেরুণ্ড। আমরা ছাত্র-ছাত্রীদের সন্তানের মত করে গড়ে তুলছি। তারাই যখন আমাদের লাঞ্চিত করে অপমান, অপদস্ত করে তখন আমরা অত্যন্ত ব্যাথিত ও কষ্ট পাই। আমরা আর কত লাঞ্চিত হবো ? কত মার খাবো? শিক্ষক সমাজ কি কোন দিনই সু-বিচার পাবে না। আর কত মার খেলে সুবিচার পাবো? এদের কাছে আমরা জিম্মি। আমরা যেন নিরাপদে কলেজ করতে পারি। এবং গফরগাঁওয়ের ঘটনায় সন্ত্রসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাছি সরকারের কাছে।

প্রসঙ্গ: গফরগাঁও সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদা না পেয়ে অধ্যক্ষ ও শিক্ষকদের ছাত্রলীগের নেতাকর্মীরা নানাভাবে হুমকি দিচ্ছিল। এর মধ্যে গত (৮জুন) বুধবার দুপুরে চাঁদার দাবিতে ছাত্রলীগ কর্মীরা কলেজে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা কলেজের ক্যাশ শাখা থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। এ সময় ছাত্রলীগ কর্মীরা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইমরাম হোসাইন ও সহযোগী অধ্যাপক মো. আবু রেজোয়ানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে ছাত্রলীগের ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগ কর্মীদের নামে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আর কত মার খেলে সু-বিচার পাবো? ঠাকুরগাঁওয়ে মানববন্ধনে কলেজ শিক্ষকরা!

আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২