ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জুয়েলারি ব্যবসায়ীর ওপর হা’মলা, স্বর্ণালংকার ও টাকা লুট; আটক ১ গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর মান্দায় গো’বর ফেলা নিয়ে বিরোধ, লা’ঠির আ/ঘাতে আহত ১ মহাদেবপুরে ইটভাটা মালিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড়ে বৃষ্টিতে টমেটোর ক্ষতি, দামে কিছুটা স্বস্তি কৃষকদের পবার টিসিবি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পণ্য পুড়ে ছাই রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান

স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন চা দোকানি শাকিল

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৪৩২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন চা দোকানি শাকিল

নাটোরের নলডাঙ্গায় স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল (৩২) নামের একজন এক চা দোকানি। রবিবার (২৯ জুন) দুপুর ১টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে ও মাধনগর বাজারের একজন চা দোকানি। শাকিল মন্ডল ভালবেসে একই এলাকার আঙ্গুরী নামের এক তরুণীকে বিয়ে করেন। তার ১৪ বছরের সংসারে অশান্তির কারণে চলতি মাসের ১ তারিখে আঙ্গুরি তাকে তালাক দেন।

স্থানীয় এলাকাবাসীরা বলছেন, এ ধরনের আচরণ এলাকায় বিরল এবং এই ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শাকিলের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন। বউ, শাশুরির নির্যাতন থেকে মুক্তি পেয়েছেন জন্য সে আজ একমণ দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছে।

শাকিল মন্ডল জানান, আমি আঙ্গুরিকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দিবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে ডিভোর্স দিয়েছে। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।

জনগনের উদেশ্যে শাকিল মন্ডল বলেন, আপনারা বিয়ে করার আগে পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিয়ে করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন চা দোকানি শাকিল

আপডেট সময় : ০৪:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫