ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জুয়েলারি ব্যবসায়ীর ওপর হা’মলা, স্বর্ণালংকার ও টাকা লুট; আটক ১ গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর মান্দায় গো’বর ফেলা নিয়ে বিরোধ, লা’ঠির আ/ঘাতে আহত ১ মহাদেবপুরে ইটভাটা মালিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড়ে বৃষ্টিতে টমেটোর ক্ষতি, দামে কিছুটা স্বস্তি কৃষকদের পবার টিসিবি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পণ্য পুড়ে ছাই রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান

বাগাতিপাড়ায় খামার দিবসে আখচাষে আধুনিক পদ্ধতি ব্যবহারে গুরুত্বারোপ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় খামার দিবসে আখচাষে আধুনিক পদ্ধতি ব্যবহারে গুরুত্বারোপ

নাটোরের বাগাতিপাড়ায় আখ চাষে আধুনিক পদ্ধতি, ব্লক ফার্মিং এবং মুড়ি আখ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে “খামার দিবস-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার পৌরসভার পেঁড়াবাড়িয়া এলাকায় নাটোর সুগার মিলস লিমিটেডের কৃষি বিভাগের উদ্যোগে এই খামার দিবস অনুষ্ঠিত হয়। আয়োজনস্থলে আখের বিভিন্ন জাত এবং নাটোর সুগার মিলের উৎপাদিত “আখের চিনি” সরাসরি প্রদর্শন করা হয়।

নাটোর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।

collected

নাটোর সুগার মিলের ডিজিএম (সম্প্রসারণ) কৃষিবিদ মোঃ নজরুল ইসলামের পরিচালনায়, অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও কৃষক আলহাজ কামাল উদ্দিন, আখচাষি ফেডারেশনের সভাপতি হাজি মুসলেম উদ্দিন এবং কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র ও কৃষক মোশাররফ হোসেন সহ আরও অনেকে।

বক্তারা বলেন, আখচাষকে লাভজনক ও টেকসই করতে হলে কৃষি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। খামার দিবসের এই আয়োজন কৃষকদের চাষাবাদে উৎসাহ ও দিকনির্দেশনা দিয়েছে বলেও মন্তব্য করেন তাঁরা।

কর্মসূচিতে কৃষকদের মাঝে উন্নত জাতের আখ চাষ, ফলন বৃদ্ধির কৌশল এবং গুণগত মান উন্নয়ন বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া, আখ থেকে উৎপাদিত গুড়, চিনি ও অন্যান্য পণ্যের মানোন্নয়ন ও বাজারজাতকরণে কৃষকের আয় বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় খামার দিবসে আখচাষে আধুনিক পদ্ধতি ব্যবহারে গুরুত্বারোপ

আপডেট সময় : ১০:২৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫