ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড় সদর উপজেলাশ পৃথক দুই সীমান্ত দিয়ে বাংলাদেশে নারীও শিশুসহ ২৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দিবাগত রাতে পুশইন করা হয় তাদের। জানা যায় মঙ্গলবার ভোর রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক পুশইন করা ৯ জনকে আটক করে গ্রাম পুলিশের সদস্যরা। পরে তাদের ঘাগড়া বিওপি ক্যাম্পের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

অন্যদিকে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ক্ষণিয়াপাড়া সীমান্ত দিয়ে পুশইন করা ১৭ জনকে আটক করে শিংরোড বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। পরে মোট ২৬ জনকে পঞ্চগড় সদর থানা পুলিশের হাতে তুলে দেয়। ২৬ জনের মধ্যে ৮ পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। আটককৃতরা ১০ থেকে ১৫ বছর ধরে ভারতের হরিয়ানায় কাজ করতেন।

সম্প্রতি তাদের আটক করে পুলিশ বাগডোগরা বিমানবন্দরে এনে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়। বিএসএফ রাতের আঁধারে তাদের বাংলাদেশে পুশইন করে।

আটককৃতদের বাড়ি কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় জানা গেছে। তাদের পরিচয় নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ হিল জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট সময় : ০৩:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫