ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে গু/লিবি/দ্ধ যুবকের লা-শ উদ্ধার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৩৮৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে গু/লিবি/দ্ধ যুবকের লা-শ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে মানিক হোসেন (৩০) নামের এক যুবকের গুলিবিদ্ধ ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি বাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার দেবনগড় ইউনিয়নের ভদ্রেশর এলাকায় করতোয়া নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত মানিক হোসেন ওই একই ইউনিয়নের ডাঙ্গাপাড়ার তৈবুর রহমানের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছলেমান আলী জানান, শনিবার সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে তাকে এবং থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয় সুকানী বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলের গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক হাসপাতালে পাঠায়।
এব্যাপারে তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) মুসা মিয়া বলেন, মরদেহের মাথায় গুলির চিহ্ন আছে। লাশটি দেখে প্রাথমকভাবে ধারণা করা হচ্ছে তাকে ২/৩ দিন আগে গুলি করা হতে পাড়ে।
তিনি এলাকাবাসীর বরাত দিয়ে আরো জানান, গত দুইদিন হলো মানিক সহ ওই এলাকার চারজন নিখোঁজ ছিল। তাদের মধ্যে জমিরউদ্দীন নামে একজনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। আজ শনিবার মানিকের লাশ পাওয়া গেছে। এখনও দুইজন নিখোঁজ রয়েছে। ধারাণা করা হচ্ছে তারা সকলেই গরু চোরাকারবারি। জমিরউদ্দীনকে থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন অধিবায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। তিনি আরো বলেন ভারতের অভ্যন্তরে আটক এক যুবককে পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে গু/লিবি/দ্ধ যুবকের লা-শ উদ্ধার

আপডেট সময় : ০১:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫