ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তেঁতুলিয়ায় উন্নয়ন প্রকল্পে ১৫% ঘুষ নেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৩:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২৭৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় উন্নয়ন প্রকল্পে ১৫% ঘুষ নেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

ইউপি চেয়ারম্যানের দাবি, বিভিন্ন প্রকল্পের ফাইল পাস করাতে দিতে হয়েছে ৩০–৪০ লাখ টাকা; অভিযোগ অস্বীকার ইউএনওর

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্পের ফাইল পাস করাতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে। উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রকাশ্যে এ অভিযোগ করেছেন।

রবিবার সকালে শালবাহান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে চেয়ারম্যান আশরাফুল ইসলামের আহ্বানে ইউনিয়নবাসী জড়ো হন। সেখানে বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল পাস করাতে ইউএনও আফরোজ শাহিন খসরু প্রকল্পের মোট বরাদ্দের ১৫ শতাংশ করে ঘুষ নিয়েছেন।

চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত ইউএনও কোনো ফাইল সই করেন না। তিনি আরও অভিযোগ করেন, ঘুষ আদায়ের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান আলমগীরকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হয়। তার দাবি, এভাবে শালবাহান ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল পাস করাতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা দিতে হয়েছে।

তিনি বলেন, মসজিদ, মাদ্রাসা সংস্কারসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল পাস করানোর সময় উৎকোচ দিতে হয়েছে এবং এ বিষয়ে তার কাছে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ রয়েছে।

চেয়ারম্যান আশরাফুল ইসলাম আরও অভিযোগ করেন, এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ইউএনও তার প্রতি আক্রোশমূলক আচরণ করছেন এবং তাকে ইউনিয়ন পরিষদে না আসার জন্য মৌখিকভাবে নিষেধ করেছেন।

এ সময় উপস্থিত ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সভায় উপস্থিত ইউনিয়নের নারী-পুরুষসহ স্থানীয়রা চেয়ারম্যান আশরাফুল ইসলামের পাশে থাকার অঙ্গীকার করেন। তাদের দাবি, অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

তবে অভিযোগ অস্বীকার করেছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু। তিনি বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

ইউএনও আরও বলেন, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই চেয়ারম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

তিনি আরও দাবি করেন, চেয়ারম্যানের বিরুদ্ধেও তার কাছে নানা অভিযোগ রয়েছে এবং তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ায় উন্নয়ন প্রকল্পে ১৫% ঘুষ নেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

আপডেট সময় : ০৩:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬