ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল গোল্ডেন জিপিএ-৫ থেকে আজিজুল হক কলেজে রাহুল, স্বপ্ন ছুঁতে নতুন যাত্রা বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নেপালের বড় চমক নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নাটোরে লাইনের ধার থেকে শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ২৩৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে লাইনের ধার থেকে শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে লাইনের ধার থেকে শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার! নাটোরে রাহুল নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার বিপ্রবেলঘড়িয়া গ্রামের গোদাই রেল ব্রিজের কাছে রেল লাইনের ধার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রাহুল হোসেন (১৬) সদর উপজেলার মদন হাট গ্রামের বেলাল হোসেনের ছেলে ও এসএসসি পরিক্ষার ফল প্রত্যাশী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ও সান্তাহার রেলওয়ে থানার এএসআই নরেশ জানান, রোববার বিকেলে রুহুল বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। সোমবার দুপুর ১২ টার দিকে গোদাই রেল ব্রিজের পাশে রেল লাইনের ধারে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাহুলের মরদেহটি শনাক্ত করে। প্রাথমিক ভাবে নিহতের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর কারন জানাতে পারেনি পুলিশ। তবে এটি হত্যা না রেল দূর্ঘটনাজনিত মৃত্যু ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে বলে জানান সদর থানার ওসি। তবে মরদেহটি রেল ব্রিজের পাশে রেল লাইনের ধারে পড়ে থাকায় ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে প্রথমিক ভাবে ধারণা করছেন তারা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া মরদেহটি রেললাইনের ধারে পড়ে থাকায় সান্তাহার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে লাইনের ধার থেকে শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার!

আপডেট সময় : ১২:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২