গলায় ফাঁস দিয়ে এলএলবি শিক্ষার্থী আত্মহত্যা করেছে!
- আপডেট সময় : ০৮:০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ২৮১ বার পড়া হয়েছে

গলায় ফাঁস দিয়ে এলএলবি শিক্ষার্থী আত্মহত্যা করেছে!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
গলায় ফাঁস দিয়ে এলএলবি শিক্ষার্থী আত্মহত্যা করেছে! নাটোরের বাগাতিপাড়ায় মেজবাউল জারিফ অর্ঘ্য নামে এক এলএলবি শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে রাত ৮টার মধ্যে কোন এক সময় সে আত্মহত্যা করেন। পরে রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মৃত অর্ঘ্য চাঁপাইনবয়াবগঞ্জ সদরের ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বাসার মেজবাউল জাফেরের ছেলে এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলোজির (বাউয়েট) এলএলবি ডিপার্টমেন্টের সপ্তম ব্যাচের প্রথম বর্ষের দ্বিতীয় পর্বের ছাত্র ছিলেন।
থানা পুলিশ জানায়, মেজবাউল জারিফ অর্ঘ্য বাউয়েটে পড়ালেখার সুবাদে বিশ্ববিদ্যালয়ের অদূূরে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিলপাড়া গ্রামের ‘মোস্তাফিজ ভিলা’ নামের এক মেসের ৩য় তলায় ভাড়া থাকতেন। ঘটনার দিন বেলা ১২টার পর থেকে ঘরের মূল দরজা বন্ধ করে ঘরের মধ্যেই ছিলেন তিনি। বিকেল থেকে বন্ধুরা তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে সন্ধ্যায় সেখানে যান। পরে বাড়ির মালিকসহ গিয়ে জানালা দিয়ে অর্ঘ্যকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় যায়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বাউয়েট শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত ১টার দিকে অর্ঘ্যের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটা সুনিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে বিষয়টি নিয়ে অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলেও জানান তিনি।



















