ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

শাহজাদপুরে দুই পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ১৬৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে দুই পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ!

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে দুই পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ! সিরাজগঞ্জের শাহজাদপুরে অন্যের জায়গা দখল করে ঘেরা দিয়ে মধ্যযুগীয় কায়দায় দুইটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেন আনিজা খাতুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে মোঃ স্বপন মিয়া।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবারসুত্রে জানাগেছে, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী গ্রামের আক্কাস আলী ও আনসার আলী সহ বেশ কয়েকজন মিলে স্বপন মিয়া ও নাঈম হোসেন এর বাড়ীর সামনে জোরপুর্বক দখল করে টিনের বেড়া দিয়ে ওই দুটি বাড়ীর প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। জোরপুর্বক দখল করে বের হওয়ার ও প্রবেশের পথ বন্ধ করে দেওয়ার ফলে ওই দুটি দরিদ্র অসহায় পরিবারের লোকজন বের হতে পারছে না। এমনকি ভ্যান চালিয়ে কর্ম করে খাওয়া ওই বাড়ীর লোকজন তাদের ভ্যান বের করতে পারছে না ফলে তারা কর্ম না করতে পেরে বাড়ীর সদস্যদের জন্য বাজার করতে পারছে না।

বর্তমান যুগে এসেও প্রভাবশালী কর্তৃক দুটি অসহায় পরিবারকে অবরুদ্ধ করে রেখে নির্যাতন করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, এটা মধ্যযুগীয় কায়দার ঘটনা মনে হচ্ছে।
খোজ নিয়ে জানাগেছে, দখল করে অবরুদ্ধ করা আক্কাস আলী ওই এলাকায় একজন প্রভাব শালী ও আনসার আলী একজন বীর মুক্তিযোদ্ধা।
ভুক্তভোগী পরিবারের লোকজন বলেন, আনসার আলী মুক্তিযোদ্ধা হওয়ায় তিনি সেই প্রভাব খাটিয়েই এমন ঘটনা ঘটিয়েছে।

এবিষয়ে, বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর বক্তব্য নেওয়ার জন্য তার বাড়ীতে গেলে আনসার আলীকে পাওয়া যায়নি তবে তার স্ত্রী রেখা খাতুন বলেন, আমরা আমাদের নিজের জায়গাতেই বেড়া দিয়েছি। আমরা অন্যকারো জায়গা দখল করিনি।
এব্যাপারে, আক্কাস আলী বলেন, জোরপূর্বক তাদের জায়গা দখল করা হয়নি।
বিষয়টি নিয়ে ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মাজেদ আলী বলেন, একজন মুক্তিযোদ্ধা কর্তৃক এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া উচিৎ।
হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু বলেন, বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, অভিযোগটি এখনো আমি দেখিনি এমন ঘটনা ঘটলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহজাদপুরে দুই পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ!

আপডেট সময় : ১১:২৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২