ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য প্রধানমন্ত্রী আন্তরিক- সেনা প্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ২৬৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য প্রধানমন্ত্রী আন্তরিক- সেনা প্রধান

কাদিরাবাদ, নাটোরঃ
সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য প্রধানমন্ত্রী আন্তরিক- সেনা প্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য খুবই আন্তরিক। তার চেষ্টায় সরকারের সকল সংস্থা সেনাবাহিনীকে আধুনিক করতে এবং ফোর্সেস গোল অর্জনে সব ধরনের সহযোগীতা করছেন। সেকারণে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সি প্রশংসা করেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর “ফোর্সেস গোল-২০৩০” বাস্তবায়নে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষয়টি সকলকে অবহিত করেন।

এর আগে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও একটি বনজ গাছের চারা রোপণ করেন তিনি।

পরবর্তীতে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

এই অধিনায়ক সম্মেলনে মেজর জেনারেল মোঃ জুবায়ের সালেহীন ইঞ্জিনিয়ার ইন চিফ অফ, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ খালেদ আল মামুন, কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং ইঞ্জিনিয়ারসের সকল ইউনিট অধিনায়কগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য প্রধানমন্ত্রী আন্তরিক- সেনা প্রধান

আপডেট সময় : ১২:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২