গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তিতে ঘুড়ি উৎসব!
- আপডেট সময় : ০৩:০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ৩৯৫ বার পড়া হয়েছে

গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তিতে ঘুড়ি উৎসব!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তিতে ঘুড়ি উৎসব!
বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো এই প্রথম ঘুড়ি উৎসব। এছাড়া এ উপলক্ষে “হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে” এই প্রতিপাদ্য নিয়ে রাত ৮ টায় ২ দিন ব্যপি যাত্রা পালারও শুভ উদ্বোধন করা হয়েছে।
বকুল স্মৃতি থিয়েটার এর আয়োজনে শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে বাগাতিপাড়া সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটা এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাচ্চু।
বকুল সৃতি থিয়েটার এর সভাপতি মাহবুবুর হোসেনের সভাপতিত্বে ঘুড়ি উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
মশগুল হোসেন ইতি’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না ও যুগ্ন সাধারণ সম্পাদক কামাল উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামিলীগ নেতা বেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।
এ সময় নানা রঙের হরেক রকমের ঘুড়ি নিয়ে প্রতিযোগিরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় আসা পাঁকা ইউনিয়নের গালিমপুর গ্রামের রাকিব বলেন আমি খুব আনন্দিত। সবাই এক সঙ্গে ঘুড়ি প্রতিযেগিতায় আসতে পেরে খুব ভাল লাগছে।
আরেক প্রতিযোগি বিহাড়কোল বাজার এর ওয়েল্ডিং ব্যবসায়ী বাবু বলেন, আমি এ প্রতিযোগিতায় আসতে পেরে খুব খুশি। এ ধরণের প্রতিযোগিতা এখানে কখনও হয়নি। আমি চায় প্রতিবছরই এই প্রতিযোগিতার আয়োজন করা হোক। আমি আয়োজকদের এ ধনের ব্যতিক্রমী আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, এদিন রাত ৮ টায় গালিমপুর রাজা গিরিসধাম এর জমিদার বাড়ীর মাঠে ২ দিন ব্যপি যাত্রা পালার আয়োজন করা হয়েছে।




















