লালপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র ও ৫ নারী শ্রমিক আহত!
- আপডেট সময় : ১১:১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ১৯০ বার পড়া হয়েছে

লালপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র ও ৫ নারী শ্রমিক আহত!
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র ও ৫ গার্মেন্স নারী শ্রমিকসহ ৬ জন আহত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাফি নামের এক স্কুল শিক্ষার্থীকে বাই সাইকেলসহ ড্রাম ট্রাক চাপা দিলে রাফি (১৪) গুরুতর আহত হয়।
রাফি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। আহত রাফি উপজেলার লালপুর ইউনিয়নের ছয়রাস্তা মোড়ের শামসুল আরেফিনের সন্তান ও লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
অন্যদিকে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের ভাদুর বটতলা নামকস্থানে ভুটভুটিকে পেছন থেকে পাওয়ার টলির ধাক্কা দিলে ভুটভুটিটি উল্টে যায়। এ সময় ভুটভুটির ৫ জন গার্মেন্স নারী শ্রমিক আহত হন। আহতরা হলেন, সালমা, নাসরিন, তাহেরা রিপা, সুরাইয়া। তারা লালপুর ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।




















