ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আটোয়ারীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনি গ্রেপ্তার লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চোরাই তামার তার উদ্ধার, আটক ১ লালপুরে খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে শিশুর মৃত্যু পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

আটঘরিয়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৩৪৫ বার পড়া হয়েছে

পাবনার আটঘরিয়ায় আম গাছ থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটঘরিয়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার!

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়ায় মাঠের মধ্যে আম গাছ থেকে শামীম হোসেন (১৭) নামে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কদমডাঙ্গা গ্রামের বোরামাড়া বিলের একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শামীম উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের শাহীন হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শামীম হোসেন সোমবার বিকেলে ঐ মাঠে ঘাস কাটতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসলে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাঠের মধ্যে একটি আম গাছে তাকে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মায়ের ওপর অভিমান করে মাঠে ঘাস কাটতে গিয়ে সবার অগোচরে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর প্রকৃত সত্য বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আটঘরিয়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার!

আপডেট সময় : ০৪:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২