ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ভটভটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন লালপুরে বিষধর সাপের দংশনে এক নারীর মৃত্যু ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬ নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে এতিম ৩ কন্যার রাজকীয় বিয়ে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ২৬০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে এতিম তিন কন্যার জমকালো আয়োজনে রাজকীয় বিয়ে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে এতিম ৩ কন্যার রাজকীয় বিয়ে!

মোহাম্মদ মাসুদ, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামে এতিম ৩ কন্যার রাজকীয় বিয়ে! চট্টগ্রামে এতিম তিন কন্যার অভিভাবক হিসেবে জমকালো আয়োজনে রাজকীয় বিয়ে দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। এই বিয়ে উপলক্ষ্যে ছিল হাজারো মানুষের রাজকীয় ভোজের সু-ব্যাবস্থ্যা। অভিভাবকহীন এতিম কন্যারা পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারসহ নামিদামী এমপি-মন্ত্রী ও শীর্ষ বরেণ্য ব্যক্তিবর্গদের উপস্থিতি এবং উপহার। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম অফিসার্স ক্লাবে এই রাজকীয় বিয়ের আয়োজন করা হয়।

তিন কন্যা হলো মর্জিনা আক্তার, মুক্তা আক্তার ও তানিয়া আক্তার। তাদের নেই কোন অভিভাবক বা আত্মীয়-স্বজন। শিশুকাল থেকে তারা এতিম। তাদের অভিভাবক সরকার। তারা চট্টগ্রাম রউফাবাদ সরকারি শিশু পরিবারের (বালিকা) সদস্য।
মর্জিনা আক্তারের বিয়ে হয়েছে ওমর ফারুকের সঙ্গে, মুক্তা আক্তারের নুরু উদ্দিনের সঙ্গে এবং তানিয়া আক্তারের হেলাল উদ্দিনের সঙ্গে। তিন জনের বরই স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

তিন কন্যার রাজকীয় বিয়েতে কোন কিছুরই কমতি ছিল না। বিয়েতে নিমন্ত্রণ পান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে না পারলেও তিন কন্যার জন্য পাঠিয়েছেন উপহার। এছাড়া আমন্ত্রিত অতিথিরাও সবাই সাথে করে নিয়ে এসেছেন সব দামী উপহার। এই বিয়েতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরীসহ একাধিক এমপি, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় এক হাজার মানুষের জন্য ভোজের আয়োজন করা হয়।
নানা ধারাবাহিক আয়োজনে নিয়ন আলোতে সাজানো হয় অফিসার্স ক্লাব। আমন্ত্রিতদের জন্য আয়োজন করা হয় রাজকীয় ভোজ। মেনুতে ছিলো কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, কাবাব, বোরহানি, পায়েস, মিনারেল ওয়াটার। তিন কন্যা ও তাদের বরদের জন্য সাজানো হয় রাজকীয় স্টেইজ, ছিলো সেলফি জোন, মিষ্টিপানের আয়োজন চা-কফি কিছুরই কমতি ছিলো না।
এমন একটি বর্ণাঢ্য বিয়ে আয়োজনের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিন নব দম্পতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে এতিম ৩ কন্যার রাজকীয় বিয়ে!

আপডেট সময় : ০১:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২