মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ!
- আপডেট সময় : ০১:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ১৯৪ বার পড়া হয়েছে

মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। এ-উপলক্ষ্যে বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসিন ও বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি জানান, উপজেলার ৮৯ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ করা হয়।






















