ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে গ্রাম পুলিশসহ আহত ৬ দুই বছর পর ইন্টার্নশিপে গিয়ে রামেক হাসপাতালে অবরুদ্ধ, ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের হেফাজতে রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে কুষ্টিয়ায় বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ‘ইমন’ গ্রেপ্তার বাগাতিপাড়ায় টাকা দিয়েও বৈধ বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা নেই, পল্লী বিদ্যুৎ ঘিরে নানা অভিযোগ অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দেশপ্রেম ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি অর্থবহ হতে পারে না- রবি উপাচার্য!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ ২৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইয়ুথ সামিট-২০২২ অনুষ্ঠিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশপ্রেম ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি অর্থবহ হতে পারে না- রবি উপাচার্য!

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
দেশপ্রেম ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি অর্থবহ হতে পারে না- রবি উপাচার্য! মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে যুব সম্প্রদায় বাংলাদেশের উন্নয়নের কাজে যুক্ত হয়েছে সেটি ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বড়ো অর্জন। সংগঠনটি মুক্তিযুদ্ধের পক্ষে যুবকদের নিয়ে কাজ করে দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার, জলবায়ু পরিবর্তন, ব্লু ইকোনমি, আইসিটির বিস্তার এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করা যায় এগুলো নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। দেশপ্রেম ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি অর্থবহ হতে পারে না।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ সামিট-২০২২ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য আরমা দত্ত এবং সংসদ সদস্য এ এফ এম ফখরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান।

রবি উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধে যুবকদের অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ পুনর্গঠন ও পূর্ণবাসন কার্যক্রম সম্পাদন যুবকদের অসীম ক্ষমতাকে মনে করিয়ে দেয়। তিনি আরও বলেন, নতুন বিশ্বপরিস্থিতে চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশকে একটি নতুন যুদ্ধের সম্মুখীন করেছে। যে যুবকটি ল্যাপটপ হাতে নিয়ে বাংলাদেশকে পরিচিত করেছে, নতুন মার্কেট খুঁজে বেড়াচ্ছে, সৃষ্টি করছে কর্মসংস্থান এবং এগিয়ে নিচ্ছে প্রবৃদ্ধিকে, সে যুবককে আমি বীরের মর্যাদা দিতে চাই।
উপাচার্য আরও বলেন, যুবকদের মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। এ কথাটি মনে রাখতে হবে যে, দেশপ্রেম ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির অর্থবহ হতে পারে না। তিনি বলেন, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার এই চেতনা ভুলে গেলে আমাদের চলবে না। আমরা যদি এই চেতনাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারি তাহলেই বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই স্বপ্নের বাস্তবায়ন করা সম্ভব হবে।

September 19, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশপ্রেম ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি অর্থবহ হতে পারে না- রবি উপাচার্য!

আপডেট সময় : ০৬:৩৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২