লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
২০২৫ সালের একটি মামলায় রংপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ডনি চন্দ্র সরকারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ডনি চন্দ্র সরকার (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তার ডনি চন্দ্র সরকার রংপুর সদর উপজেলার শ্যামপুর সাহাপাড়া গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে ও রংপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি
লালপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং রংপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ডনি চন্দ্র সরকার আত্মগোপনে লালপুরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের সরকারি কোয়ার্টারে বসবাস করতেন।
ওসি আরও জানান, ডনি চন্দ্র সরকারের বিরুদ্ধে লালপুর থানার ২০২৫ সালের ১ এপ্রিলের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির নম্বর ১, জিআর নম্বর ৭৩/২৫ (লাল)। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধনী ২০১৩-এর ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়। রোববার রাতে গোপন সংবাদের বিরুদ্ধে তাকে ওই নর্থ বেঙ্গল সুগার মিলের সরকারি কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডনি চন্দ্র সরকারকে সোমবার (৯ নভেম্বর) আদালতের মাধ্যমে সোপর্দ করা হয় বলেও জানান ওসি শফিকুল ইসলাম।





















