শাহজাদপুরে দুর্নীতি বিরোধী ও শুদ্ধাচার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০২:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ ২৯৭ বার পড়া হয়েছে

শাহজাদপুরে দুর্নীতি বিরোধী ও শুদ্ধাচার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে দুর্নীতি বিরোধী ও শুদ্ধাচার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সিরজগঞ্জের শাহজাদপুরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জন প্রতিনিধিগণের মাঝে দুর্নীতি বিরোধী ও শু্দ্ধূাচার বিষয়ক প্রশিক্ষন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে শাহজাদপুর রবীন্দ্র কাছাড়ী বাড়ী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের আয়োজনে ও প্রশাসনের বাস্তবায়নে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং জাইকা’র সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ (৬)শাহজাদপুরে স্থানিয় সংসদ প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা উপ-পরিচালক স্থানীয় সরকার, মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, থানার পরিদর্শক অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং আব্দুল মজিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক ও সূধীজন।





















