বঙ্গবন্ধুর সমাধিতে শাহজাদপুরের ৫ কলেজের অধ্যক্ষ’র শ্রদ্ধা নিবেদন!
- আপডেট সময় : ০৫:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ ২৭১ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর সমাধিতে শাহজাদপুরের ৫ কলেজের অধ্যক্ষ’র শ্রদ্ধা নিবেদন!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন শাহাজাদপুরের পাঁচটি কলেজের অধ্যক্ষ। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুল হক, ঠুঠিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামাল পাশা, জামিরতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হায়দার আলী এবং মাওলানা সাইফউদ্দিন এহিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল মতিন।
তারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে সমাধির সামনে দাড়িঁয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।





















