ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে গ্রাম পুলিশসহ আহত ৬ দুই বছর পর ইন্টার্নশিপে গিয়ে রামেক হাসপাতালে অবরুদ্ধ, ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের হেফাজতে রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে কুষ্টিয়ায় বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ‘ইমন’ গ্রেপ্তার বাগাতিপাড়ায় টাকা দিয়েও বৈধ বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা নেই, পল্লী বিদ্যুৎ ঘিরে নানা অভিযোগ অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শাহজাদপুরে সাবেক সাংসদ স্বপন’র মৃত্যুবার্ষিকী পালিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ ৩১৭ বার পড়া হয়েছে

সাবেক সাংসদ স্বপন'র মৃত্যুবার্ষিকী পালিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে সাবেক সাংসদ স্বপন’র মৃত্যুবার্ষিকী পালিত!

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে সাবেক সাংসদ স্বপন’র মৃত্যুবার্ষিকী পালিত! সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা আ.লীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং প্রয়াত হাসিবুর রহমান স্বপনের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এর আগে ফজর নামাজের পরে মখদুমিয়া কবরস্থানে পরিবারের সদস্যরা তার কবর জিয়ারত করেন।

বাদ জুম্মা রুপপুরে মরহুমের নিজস্ব বাসভবনে স্বরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জে সদরের এমপি ডাঃ হাবিবে মুল্লাত মুন্না, জেলা আওয়ামীলীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, প্রয়াত এমপি স্বপনের কন্যা স্বম্পা রহমান, শান্তা রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, আওয়ামীলীগ নেতা কেএম নাসির উদ্দিন, যুবলীগ নেতা কামরুল হাসান হিরোক, ছাত্রলীগ নেতা শেখ রাসেল সহ দলীয় ও অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মরহুমের আত্বার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত করা হয়। সকালে দলীয় কার্যালয়ে এ মৃত্যুবার্ষিকীতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. আব্দুল হামিদ লাবলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনির আক্তার খান তরু লোদী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর টিপু, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতবছর ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সোয়া ৩টায় তুরস্কে চিকিৎসাধীন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাদপুর উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন ইন্তেকাল করেন। পরে ৩ সেপ্টম্বর শুক্রবার ভোড়ে তার লাশ দেশে আসে, একইদিন বাদ জু্ম্মা শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও মখুমিয়া জামে মসজিদে জানাযা নামাজ শেষে মখদুমিয়া কবরস্থানে তাকে মা হালিমা খাতুনের কবরেই চির নিদ্রায় শায়িত করা হয়। এর আগে গত বছরের ২৫ আগষ্ট তিনি দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হন এবং ২৬ আগষ্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে ২৯ আগষ্ট উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে তুরস্কে নেওয়া হয় এবং সেখানে একটি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি শিল্প মন্ত্রনালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন।
তিনি ৩য় বারের মতো শাহজাদপুরের এমপি হিসেবে দায়িত্বপালন করছিলেন। ১৯৫৬ সালে জন্ম নেওয়া এমপি স্বপন ব্যক্তিগত জীবনের তিন কন্যা সন্তানের জনক ছিলেন।

September 2, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজাদপুরে সাবেক সাংসদ স্বপন’র মৃত্যুবার্ষিকী পালিত!

আপডেট সময় : ০৩:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২