ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

বাঘাইছড়িতে বিষাক্ত সাপের কামড়ে সুখেন চাকমার মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২ ৩২৩ বার পড়া হয়েছে

সাপের কামড়ে সুখেন চাকমার মৃত্যু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঘাইছড়িতে বিষাক্ত সাপের কামড়ে সুখেন চাকমার মৃত্যু!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
বাঘাইছড়িতে বিষাক্ত সাপের কামড়ে সুখেন চাকমার মৃত্যু! রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাইবাছড়া গ্রামের তত্ত চাকমার এক মাত্র ছেলে সুখেন চাকমা সাপের কামড়ে মৃত্যু বরন করেছে। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে সে ঘরের বাইরে গেলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।
পরে স্থানীয় কবিরাজের মাধ্যমে সুখেন চাকমাকে নিজ বাড়িতে চিকিৎসা করা হলেও কোন সুফল হয়নি। শনিবার (৬ আগষ্ট) রাত ২টার সময় তার নিজ বাড়িতে মৃত্যু হয়।

স্থায়ীয় কার্বারী বিশ্ব মুনি চাকমা বলেন, সুখেন চাকমাকে কবিরাজের চিকিৎসা না করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে এই ধরনের ঘটনা হতো না। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, সচেতনতার অভাবে অকালে ছেলেটা মারা গেছেন।
এদিকে পরিবারের এক মাত্র সন্তান সুখেন চাকমার মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, এই ধরনের সংবাদ খুবই বেদনাদায়ক, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে এই বিষয়ে সচেতনতামূলক প্রচারনা চালানো হবে যাতে আগামীতে এই ধরনের আর কোন ঘটনা যেন না ঘটে।

August 6, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঘাইছড়িতে বিষাক্ত সাপের কামড়ে সুখেন চাকমার মৃত্যু!

আপডেট সময় : ০৩:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২