ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধনগর স্টেশন সড়কের পাশে অসুস্থ বৃদ্ধ, শেষ ভরসা যেন কেউ একজন গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার জামায়াত প্রার্থীর বাগাতিপাড়ায় ভ্যান নিয়ে পালানোর আগেই হাতেনাতে আটক চোর লালপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’, অপরাধ দমনে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা

টিকটক ভিডিওর দৃশ্য ধারণ করতে গিয়ে প্রাণ গেল কিশোরের!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ ২৫৭ বার পড়া হয়েছে

নিহত আফিফ হোসেন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিকটক ভিডিওর দৃশ্য ধারণ করতে গিয়ে প্রাণ গেল কিশোরের!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
টিকটক ভিডিওর দৃশ্য ধারণ করতে গিয়ে প্রাণ গেল কিশোরের! রাজশাহীর বাগমারা উপজেলার একটি সড়কে টিকটকের জন্য মোটরসাইকেল চালানোর দৃশ্য মুঠোফোনে ভিডিও করার সময় গাছের সাথে ধাক্কায় আহত হন তিন বন্ধু। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় এক কিশোরের।

বুধবার (৬ জুলাই) বিকেলে বাগামারা উপজেলার তাহেরপুর-শিকদারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফিফ হোসেন (১৫) উপজেলার তাহেরপুর শহরের কোয়ালীপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে। সে জামগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনায় আহত অন্য দুজনও এই বিদ্যালয়ের মাধ্যমিকের শিক্ষার্থী।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত কিশোরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ছয় বন্ধু গতকাল বুধবার বিকেলে তাহেরপুর-শিকদারী সড়কে ঘুরছিল। শিকদারী থেকে তাহেরপুরের দিকে যাওয়ার পথে একজন মোটরসাইকেল চালানোর ভিডিও করছিল। সাড়ে ছয়টার দিকে রামরামা হ্যাচারি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক আফিফ হোসেন ও তার দুই বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। গাছের সঙ্গে ধাক্কা লেগে আফিফ হোসেনের মাথায় আঘাত লাগে এবং থেতলে যায়। অন্যরা জখম হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তাহেরপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আফিফ ও আরেক কিশোরের অবস্থার অবনতি ঘটলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত নয়টার দিকে হাসপাতালে আফিফ হোসেনের মৃত্যু হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশ দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ঘটনায় রাজশাহী নগরের রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টিকটক ভিডিওর দৃশ্য ধারণ করতে গিয়ে প্রাণ গেল কিশোরের!

আপডেট সময় : ০৪:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২