ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নৌকার মনোনয়ন বাতিলের দাবীতে ইউপি আ’লীগ সভাপতির সংবাদ সম্মেলন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ ১৮১ বার পড়া হয়েছে

নৌকার মনোনয়ন বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন!

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৌকার মনোনয়ন বাতিলের দাবীতে ইউপি আ’লীগ সভাপতির সংবাদ সম্মেলন!

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
নৌকার মনোনয়ন বাতিলের দাবীতে ইউপি আ’লীগ সভাপতির সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত তিন টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৭ শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চলছে আওয়ামী লীগের প্রার্থী যাচাই বাছাই করছেন দলটি।

এদিকে যাচাই-বাছাই শেষে গত ২৬ জুন ৩ টি ইউনিয়ন পরিষদের মনোনয়ন ঘোষণা করেছেন আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। আর এতে হোসেনগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন মতিউর রহমান মতি। অপরদিকে ২৭ জুন সোমবার দুপুর ১২ টায় হোসেনগা ইউনিয়ন পাটি অফিসের সামনে মতির মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক সহ ওয়ার্ড আওয়ামী লীগের একাধিক সভাপতি ও সম্পাদক সহ সদস্যরা।

সংবাদ সম্মেলনে হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী সাংবাদিকদের সামনে বলেন, মতিউর রহমান মতি হোসেনগাও ইউনিয়ন আওয়ামী লীগ সহ অন্যকোন আওয়ামী লীগের কমিতে নেই। কিন্তু সে কিভাবে নৌকার নোমিনেশন পেল? এটি একটি মনোনয়ন বাণিজ্য হয়েছে। কিন্তু আমি গত ২০ বছর ধরে হোসেনগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি আমি নমিনেশন পেলাম না। আমি প্রধানমন্ত্রী কে অনুরোধ করে বলছি তিনি যেন এই মনোনয়ন বাতিল করে নতুন করে তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের আসল কর্মীকে নৌকা মার্কা দেন এটি আমাদের জোর অনুরোধ।

এসময় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায়,যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি নওসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুর রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড পযার্য়ের নেতাকর্মীগণ। সংবাদ সম্মেলন শেষে স্থানীয় নেতা কর্মীগণ সহ সাধারণ ভোটারা রাউতনগর বাজারে একটি বিক্ষোভ মিছিল করেন মতিউর রহমান মতির মনোনয়ন বাতিলের দাবিতে। এবিষয়ে মতিউর রহমান মতির কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কথা বলার সময় তার ফোনের সংযোগটি কেটে যায়, পরবর্তীতে তার ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল আলম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন মতিউর রহমান মতি হোসেনগাঁও ইউনিয়নের যুবলীগের একজন নির্বাচিত সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নৌকার মনোনয়ন বাতিলের দাবীতে ইউপি আ’লীগ সভাপতির সংবাদ সম্মেলন!

আপডেট সময় : ০৩:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২