ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে গ্রাম পুলিশসহ আহত ৬ দুই বছর পর ইন্টার্নশিপে গিয়ে রামেক হাসপাতালে অবরুদ্ধ, ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের হেফাজতে রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে কুষ্টিয়ায় বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ‘ইমন’ গ্রেপ্তার বাগাতিপাড়ায় টাকা দিয়েও বৈধ বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা নেই, পল্লী বিদ্যুৎ ঘিরে নানা অভিযোগ অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ আহত ৩!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২ ২৫৯ বার পড়া হয়েছে

দূর্গাপুরে সড়ক দুর্ঘটনায় আহত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ আহত ৩!

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:

রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ আহত ৩! রাজশাহীর দুর্গাপুরে নিজ কর্মস্থলে যাওয়ার পথে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকসহ তিন জন গুরুতর আহত হয়েছে। আহত দুই চিকিৎসকের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (৮ জুন) সকাল ১১ টার দিকে দুর্গাপুর-শিবপুর রাস্তার বাছেরের মোড় এলাকায় মাছবাহী নসিমন গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। আহতরা হলেন, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইমরান হোসেন মালিথা ও ডাঃ ঊষা সরকার। আহত অপর একজনের নাম জানা যায়নি। আহতদের মধ্যে ডাঃ ইমরান হোসেন মালিথার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ও দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ এসএম আব্দুল্লাহ বলেন, বুধবার বানেশ্বর বাজার থেকে সিএনজি গাড়ি যোগে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন ডাঃ ইমরান হোসেন মালিথা ও ডাঃ ঊষা সরকার। বাছেরের মোড়ের কাছে মাছ বোঝাই নসিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে তারা। এ সময় সিএনজি থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই চিকিৎসক। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

June 8, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ আহত ৩!

আপডেট সময় : ১২:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২