ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

দুর্গাপুরে ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্ট কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২ ২১৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপুরে ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্ট কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত

এম এম মামুন, নিউজ ডেস্ক:
দুর্গাপুরে ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্ট কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত। রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন।

শিক্ষা জীবনের প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের গণতন্ত্রের শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদ্যালয়ে সুন্দর পরিবেশ সৃষ্টিতে শিক্ষকদের সহায়তা করা, দক্ষ নেতা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এ নির্বাচনের মূল লক্ষ্য।

২০১১ সাল থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। এ নির্বাচনে প্রতিটি বিদ্যালয়ে সাতটি পদে নেতৃত্ব নির্বাচনের জন্য শিক্ষার্থীরা ভোট দেন। এর ধারাবাহিকতায় ২ জুন সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়ে গেল স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন।
উপজেলার সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী কেন্দ্র ঘুরে দেখা গেছে, এখানে ভোটারের উপস্থিতি ছিলো প্রায় ৯০ ভাগ। যা অবিস্মরণীয়! সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। অন্য নির্বাচন গুলিতে উদ্বিগ্ন থাকলেও এই নির্বাচনে পর্যবেক্ষক থেকে শুরু করে আনসার বাহিনীর সদস্যরা ছিলেন আনন্দিত। নির্বাচনে বিভিন্ন পদে অংশ নেয়া কয়েকজন খুদে শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের উন্নয়নে ওরা কী করবে, তা নিয়ে তাদের ভাবনা মুগ্ধ করার মতো।

সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম জানান, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের মতামতকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের শিক্ষা লাভের পাশাপাশি ভবিষ্যতে সুযোগ্য দেশনেতা হিসেবে গড়ে ওঠার প্রাথমিক গুণাবলি অর্জন করবে। সারা দেশে এভাবেই উৎসবমুখর পরিবেশে হয়ে গেছে নির্বাচন। শিক্ষার্থীদের আগ্রহের মাত্রাও সব জায়গায় একই রকম। তিনি বলেন, এই খুদে নেতারা এক সময় দেশের হাল ধরবে, মুক্তবুদ্ধির চর্চা করবে আর দুর্নীতমুক্ত সোনার বাংলা গড়বে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মকলেছুর রহমান বলেন, সারাদেশের ন্যায় দুর্গাপুর উপজেলার ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনী পরিবেশ দেখে আজকের শিশুরা তাদের আগামী দিনের নেতা নির্বাচিত করবেন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় সুস্থ ধারার পরিবেশ বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্ট কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২