সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২ ২৪১ বার পড়া হয়েছে

আত্রাইয়ে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ট্রাকের ধাক্কায় হাফিজুল ইসলাম (৫২) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (২১ মে) সকালে আত্রাই সদরে এদূর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম উপজেলার সিংসারা গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাফিজুল ইসলাম এদিন সকাল অনুমান ৭টা নাগাদ উপজেলা থেকে মটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। এসময় নওগাঁ-নাটোর রাস্তার আত্রাই ব্রীজের দক্ষিনে পৌছলে দ্রুতগামী একটি ট্রাক তাকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

May 21, 2022
আত্রাইয়ে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com





















